মির্জাপুরে ৫১ জন উপকার ভোগির মাঝে জিআর চাল ও নগদ অর্থের চেক বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৫১ জন উপকারভোগির মাঝে জিআর চাল ও অসহায়দের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা এগারটার দিকে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ১৫ জন উপকারভোগির মাঝে ৬০ মেট্রিক টন জিআর চাল এবং ৩৬ জন অসহায় দুঃস্থ্যদের মাঝে নগদ ৭ সাল লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    মির্জাপুরে বৃক্ষ রোপন ও জলবায়ুর পরিবর্তন অভিঘাত মোকাবেলায় মতবিনিময় সভা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *