মীর আনোয়ার হোসেন টুটুল
২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশেন এন্টারপ্রেনরশিপ এন্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় টাঙ্গাইলের মির্জাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এলাকার কৃষক-কৃষাণীসহ গণমাধ্যম কর্মীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মো. আশেক পারভেজ। উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা খানম।






