মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নকল মুক্ত তিনটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী উপস্থিতি বেশী ছিল। আজ বৃহস্পতিবার মির্জাপুর শহীদ ভবানী সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং নতুন কহেলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি টিভির আওতায় নকুল মুক্ত সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এইচএসসি সাধারণ শাখায় ১৭৩৭ জনের মধ্যে ছাত্র ৭৪১ জন এবং ছাত্রী ছিল ৯৯৬ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩০ জন। অপর দিকে বিএম শাখায় ১৬৬ জনের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৬ জন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি খান সালমান হাবীব এবং এসিল্যান্ড তারেক আজিজ সার্বক্ষণিক ভাবে পরীক্ষার কেন্দ্র নজরদারী করছেন।






