মির্জাপুরে আওয়ামীলীগ নেতার বাসার ছাঁদের অবৈধ বিদ্যুৎ লাইনে স্পৃষ্টে শিশু নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় আওয়ামীলীগ নেতার বাসার ছাঁদ ধেকে অবৈধ বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম ইয়াসিন (১২)। তার পিতার নাম এরশাদ মিয়া, গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার প্রানাচর । ইয়াসিনের পিতা ও মাতা ইটভাটায় শ্রমিকের কাজ করে। একমাত্র শিশুপুত্র বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া পরিবারটি ভেঙ্গে পরেছে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা সাকিল হোসেন জানান, আওয়ামীলীগ নেতা দুলাল খানের বাসার ছাঁদের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ রয়েছে। এলাকাবাসি অবৈধ বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য একাধিবার তাকে অনুরোধ করলেও তিনি তা আমলে নেননি। আজ বুধবার বিকেলে শিশু ইয়াসিন বাসার ছাঁদের উপর গেলে অবৈধ বিদ্যুৎ লাইনে সে স্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাহাদৎ হোসেন নামে উপপরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘোরাও

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *