মির্জাপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. জহিরুর ইসলাম জহির।
প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি মো. ছিবার উদ্দিন ছিবার ও পৌর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো. শাহেদ আনোয়ার প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা এবং বিভিণœ ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর বিশেষ দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব

    মির্জাপুরে ইউএনওর সহযোগিতায় ভাটা মালিক ও কৃষকদের মধ্যে সমস্যার সমাধান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *