মির্জাপুরে তারুণ্যের উৎসবকে জাগ্রত করতে ইউএনও-এসিল্যান্ড-ওসির নানা উদ্যোগ

মীর আনোয়ার হোসেন টুটুল
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর এবং অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের এই মহতী উদ্যোগ এলাকায় ব্যাপক সারা ফেলেছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের সার্বিক উদ্যোগে প্রস্তুতিমুল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে তারুন্যের এই উসবকে জনগনের দৌরগোড়াইয় পোছিয়ে দেওয়ার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নে একযোগে সভা,সমাবেশ, আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বুধবার। অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপুর্ন ও উৎসব মুখর করতে সার্বিক তরারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান এবং ওসি মো. মোশারফ হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও এসিল্যান্ড মাসুদুর রহমান বলেন, সরকারী নির্দেশনায় উপজেলা প্রশাসন থেকে তারুন্যের এই উৎসবকে সফল করতে বুধবার মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে একযোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব

    মির্জাপুরে ইউএনওর সহযোগিতায় ভাটা মালিক ও কৃষকদের মধ্যে সমস্যার সমাধান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *