মির্জাপুরে তারুণ্যের উৎসবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে দিন ব্যাপি কর্মশালায় বিভিন্ন ইভেন্টে বিজীয় শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (১৫ জানুয়ারি) মির্জাপুর পৌরসভাসহ ১৪ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় উপজেলাা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জানুয়ারি মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নে একযোগে সভা,সমাবেশ, আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার ছিল বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রথম স্থান অর্জনকারীদের নিয়ে চুড়ান্ত প্রতিযোগিতা। অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, সহকারী প্রোগ্রামার, সিনিয়র মৎস কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল কাদির, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসরাম আজাহার, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ মিঞা এবং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন সিদ্দিকী উপস্থিত ছিলেন
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনায় উপজেলা প্রশাসন থেকে তারুন্যের এই উৎসবকে সফল করতে আজ বুধবার মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে গত ৮ জানুয়ারি একযোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবারি ছল চুড়ান্ত প্রতিযোগিতা। অনুষ্ঠানে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার শপথ নেওয়া হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব

    মির্জাপুরে ইউএনওর সহযোগিতায় ভাটা মালিক ও কৃষকদের মধ্যে সমস্যার সমাধান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *