মির্জাপুরে দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর হলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদৎ হোসেন (৭০) এবং বানাইল ইউনিয়নের সাবেক কমান্ডার ও নরদানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর মিয়া (৭১)। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। গতকাল বুধবার এই দুই মুক্তিযোদ্ধা মারা যান।
জানা গেছে, এই দুই বীর মুক্তিযোদ্ধা বেশ কিছু দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তারা মারা যান। আজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকায় নরদানা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গাড অব অনার এবং পরে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন ভাইসহ আত্বীয়-স্ব্জন রেখে গেছেন।
অপর দিকে বাদ জোহর গোড়াইল গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদৎ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গাড অব অনার ও পরে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকারে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। দুই বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এবং ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘোরাও

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *