মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খানম, ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মো.আজিজ রেজা ও কামরুজ্জামান প্রমুখ। এ সময় সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, মো. শামসুল ইসলাম সহিদ, মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া, বাবু বিভাস সরকার নুপুর, হেলাল দেওয়ান, ডি এ মতিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় মির্জাপুর উপজেলার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।







