মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত তৃতীয় লিঙ্গদের মাঝে (হিজড়াদের) মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসরসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছলেন।







