মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাংক ও গ্রাহকদের সার্বিক নিরাপত্তায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজারদের) সঙ্গে মতবিনিময় সভা করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন। আজ সোমবার (৩ মার্চ) বেলা সারে এগারটার দিকে মির্জাপুর থানা অডিটোরেয়িমে মির্জাপুর থানা এ মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় কক্তব্য রাখেন মির্জাপুর ধানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. সাউদ্দিন মিয়া, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন, ইসলামি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল আহাদ ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার ফজলে রাব্বি শাহীন প্রমুখ। মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের ২৫ জন ম্যানেজারগন উপস্থিত ছিলেন







