মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
র‌্যালি ও আলোচনাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি র‌্যালি বের হয। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুভাশিস কর্মকার প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *