মির্জাপুরে ফজল হত্যার ঘটনায় দুই নারীসহ তিনজন গ্রেফতার, দাফন সম্পন্ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফজল হক (৫৫) খুনের ঘটনায় মামলার পর দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে সখীপুর উপজেলার হাতিবান্ধা পুর্বপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রুমেলা বেগম, একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী গোলবাহার বেগম এবং গেচুয়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে আবু জাফর। মুল আসামী পারভেজসহ অপর আসামীরা এখনও পলাতক। গতকাল রোবরার ময়না তদন্ত শেষে রাতে নিহত ফজল হকের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় বিএনপির জাতীয় শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ জানাজায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও এলাকাবাসি উপস্থিত ছিলেন।
আজ সোমবার বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজাহারুল ইসলাম আজাহার ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ জানায়, ফজল হক ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলেল সাবেক সভাপতি এবং বর্তমান ইউনিয়ন শ্রিমিকদলের সভাপতি নির্বাচিত হয়েছেন। বংশীয়নগর মৌজায় ৫৫ শতাংশ জমি নিয়ে ফজল হক ও তার ফুফা মৃত মজিবুর রহমানের ছেলে ভাতিজা পারভেজ হোসেনের সঙ্গে বিরোধ ছিল। এই জমি নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার মাতাব্বরদের নিয়ে একাধিক শালিস হয়। শালিসে সমস্যা সমাধারন না হওয়ায় ফজলুলক আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তিনি জমির চারপাশে কাটা তারের বেড়া নির্মান করেন ফজলুল হক। গতকাল রোববার পারভেজ ও তার সঙ্গে নিয়ে আসা ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহিনী হাতে লাঠিসোঠা ও দেশীয় অস্্র নিয়ে জমির কাটা তারের বেড়া ও খুঁটি ভেঙ্গে ফেলে জমি দখলেল চেষ্টা করে। ফজল হক বাঁধা দিতে এলে পারভেজের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও ধারালো অস্্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ফজল হককে বাঁচাতে তার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনিরুজ্জামান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান শ্রমিকদলেল সবাপতি ফজল হককে পিটিয়ে হত্যার মুল আসামী পারভেজ ও তার স্হযোগিদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন ফজল হক। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে গতকাল রোববার বুঝিয়ে দেওয়া হয়। রাতেই তার লাম দাফন করা হয়েছে তার স্ত্রী মরিয়ম বেগম ১৫ জনের নাম উরেøখসহ অজ্ঞাত ২০-২৫ নামে মামলা করেছেন। মামলার পর দুই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মুল আসামীসহ পলাতক আসামীদের গ্রেফতারে কাজ করা হচ্ছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *