স্বাস্থ্য সেবা ও নারী শিক্ষায় কুমুদিনী কল্যাণ সংস্থা অনন্য—আইন উপদেষ্টা আসিফ নজরুল

মীর আনোয়ার হোসেন টুটুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী কল্যাণ সংস্থা স্বাস্থ্য, চিকিৎসা সেবা, সাংস্তৃতিক চর্চা, নিয়ম-শৃঙ্খলা এবং নারী শিক্ষায় অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি কুমুদিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি কুমুদিনী কল্যাণ সংস্থার যে কোন প্রয়োজনে সর্বত্বক সহযোগিতার আশ^াস দেন। গতকাল শনিবার (৩১ মে) তিনি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী কমপ্লেক্্ের পরিদর্শনে এসে পৌঁছালে কুমুদিনী পরিবারের সদস্যগন তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমস এবং কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের কেয়ারগিভার এর প্রশিক্ষণসহ কুমুদিনী পরিবারের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহম্মদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, কুমুদিনী ওয়েল ফোর ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, মহাবীর পতি, ব্যারিস্টার রেহান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা, এম এ হালিম, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমুদিনী কমপ্লেক্্র পরিদর্শন শেষে ঐ দিন বিকালে তিনি টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী এবং নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *