মির্জাপুরে বিদ্যুতের খুঁটির ও গাছের নিচে চাপা পরে কুমুদিনী হাসপাতালের নৈশপ্রহরী নিহত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার পাশে গাছ কাটার সময় বিদ্যুতের খুঁটির উপর পরে গাছের চাপায় কুমুদিনী হাসপাতালের নৈশপ্রহরী আব্দুস সামাদ মিয়া (৬৫) নিহত হয়েছে। আজ রবিবার ১ জুন দুপুরে এ ঘটনা ঘটেছে। তার পিতার নাম মৃত নবাব আলী। গ্রামের বাড়ি পৌরসভার পাহাড়পুর গ্রামে।
স্থানীয় লোকজন জানায়, পাহাড়পুর গ্রামের এক ব্যক্তি সংসারের অভাব অনটন ও প্রয়োজনে নিজের বাড়ির কিছু গাছ দেওহাটা বাজারের বেপারিদের নিকট বিক্রি করেন। বেপারিগন আজ সকাল থেকে গাছ কাটতে শুরু করেন। একটি গাছ বৈদ্যুতিক খঁটির উপর পরে যায়। দুপুরে খুঁটির নিচ নিয়ে কুমুদিনী হাসপাতালের নৈশপ্রহরী সামাদ মিয়া যাওয়ার সময় হঠাৎ খুঁটি ও গাছ তার উপরে পরে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে মির্জাপুর থানায় হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *