মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে উৎসব মুখর আনন্দে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সিনিয়র সহসভাপতি মো. আলী আযম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এস এম মহসীন। এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, আলম মৃধাসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এায়াজক জানিয়েছেন, তৃতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী সনাতনী সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দনসহ সকল কাজে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *