মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের নিষেধ অমান্য করে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মান করায় আব্দুল করিম মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং ভেঙ্গে দেওয়া হয় াবৈধ স্থানা। আজ মঙ্গলবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংকুরি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, আব্দুল করিম মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মান করেছিলেন। এ বিষয়ে তাকে নিষেধ করা হয়। প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মান করায় আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আব্দুল করিম মিয়াকে আটক করে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং ভেঙ্গে দেওয়া হয় অবৈধ স্থানা।







