মির্জাপুরে আলোচনা সভা ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুরে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়নে এবং ফতোয়া বিভাগ এর উদ্ধোধনী উপলক্ষে আলোচনা সভা এবং ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১২ জুলাই প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমর ফারুক সিদ্দিকী আল নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হয়রত আলী মিঞা, বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল্লাহ তালুকদার, এডভোকেট শান্ত ইসলাম মল্লিক, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি, বিএনপি নেতা মো. দুলাল মিয়া ও সিটি ডেন্ডাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাদিকুর ইসলাম সজিব প্রমুখ।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *