মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপুতি উপলক্ষে গ্রাফিতি চিত্রাংকন আলোচনাসভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুথ্থান বর্ষপুতি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলার দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, কোঠা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে বেলা এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার, পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *