মির্জাপুরে ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবার মর্মান্তিক মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের খামারপাড়া গ্রামে ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবার মত্যু হয়েছে। ছেলের নাম খন্দকার ইমারত হোসেন তালেশ (৫৬) এবং পিতার নাম বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাইদ দলু (৭০)। গতকাল বুধবার (২০ আগস্ট) রাতে বাবা-ছেলের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এক ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোড়াই এলাকার বাসিন্দা মো. বাবুল সিকদার জানান, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খন্দকার তারিকুল ইসলাম নয়ার বড় ভাই। আর খন্দকার ইমারত হোসেন তালেশ তার ভাতিজা। খন্দার ইমরাত হোসেন তালেশ স্টোক জনিত কারনে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দিকে তার বাবা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাইদ দলু অসুস্থ্য অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল বুধবার রাতে তিনিও মারা যান। এক ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে গতকাল বুধবার রাত এগারটার দিকে নামাজে জানাজা শেষে খন্দকার ইমারত হোসেন তালেশকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। বাবা বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলুর নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা এগারটায় গোড়াই জমিদারবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম জানিয়েছেন।
এ ব্যাপারে ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, বাবা ও ছেলে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এক ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। বাবা-ছেলের মত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের মত্যুর ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ বিএনপির নেতৃবৃন্দ তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *