মির্জাপুরে মাধ্যমিক শিক্ষার মানউন্নয়ননে ইউএনওর সঙ্গে শিক্ষা অফিসার ও শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময়সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের ইভটিজিং বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসরামের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ও বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, তিনি মির্জাপুর উপজেলায় যোগদানের পর মাধ্যমিক শিক্ষকার গুণগত মানউন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এই পদক্ষেপগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন শুরু হয়েছে। বছরের শুরু থেকেই সরকারী নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে বই বিতরণ, সিলেবাস প্রদান, পাঠ পরিকল্পনা প্রণয়ন, ক্লাস রুটিন প্রদান, বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফরম পরিধান, শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী বিতরণ, নিয়মিত পাঠদান, শিক্ষার্থী-শিক্ষকদের যথাসময়ে ও নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, সন্ধার পর শিক্ষার্থীদের বাহিরে চলাফেরা বন্ধ, বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, উপজেলা প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং, বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন, প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের ইভটিজিং বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অভিভাবক সমাবেশসহ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা। মাধ্যমিক শিক্ষার মানউন্নয়নে উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং শিক্ষকদের পাশাপাশি অবিভাবকদের সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *