মির্জাপুরে শিক্ষক দম্পতির বাড়িতে দিনে দুপুরে ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষক দম্পতির বাড়িতে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দিনে দুপুরে ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়িতে ঢুকে ঘরের আলমারি ও সুকেজ ভেঙ্গে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকাসহ বিপুল অংকের মালামাল লুটে নিয়েছে বলে ভুক্তভোগি শিক্ষক দম্পতি অভিযোগ করেছেন। গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিনে দুপুরে বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর (মুচিরচালা পুকুর পাড়) এলাকায় শিক্ষক দম্পতি শাহজাহান সিরাজ ও খাদিজা আক্তার সিরাজের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাড়ির মালিক শাহজাহান জানান, তিনি বংশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) এবং তার স্ত্রী খাদিজা আক্তার শাজাহান উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল বুধবার সকাল নয়টার দিকে স্বামী-স্ত্রী তাদের নিজ নিজ কর্মস্থলে স্কুলে চলে যান। শাহজাহান সিরাজ ও খাদিজা শাহজাহানের অভিযোগ করেন, এই সুযোগে ডাকাত দলের সদস্যরা দিনে দুপুরে বাড়ির গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারি এবং সুকেজ ভেঙ্গে প্রায় ২০ ভরি স্বর্ণ, নগদ প্রায় তিন লাখ টাকাসহ বিপুল অংকের টাকার মালামাল লুটে চম্পট দেয়। বিকলে সারে চারটাকার দিকে বাড়িতে এসে তারা দেখতে পান গেটের ও ঘরের দরজার তালা ভাঙ্গা। পরে ঘরের ভিতরে ঢুকে দেখতে পান আলমারি ও সুকেজ ভেঙ্গে স্বর্ণ, নহদ টাকাসহ মুল্যমান মালামাল ডাকাত দলের সদস্যরা লুটে নিয়েছে। তারা ঘটনাটি স্থানীয় লোকজন ও বাঁশতৈল ফাঁড়ি পুলিশকে জানায়। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ বিষয়ে বলেন খবর পেয়ে পুলিশ সদস্যগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একণ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এছাড়া স্বর্ণসহ মালামাল উদ্ধার হয়নি।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর (মুচিরচালা পুকুর পাড়) এলাকায় শিক্ষক দম্পতি শাহজাহান সিরাজ ও খাদিজা আক্তার সিরাজের বাড়িতে দিনে দুপুরে আলমারি ও সুকেজ ভেঙ্গে স্বর্ণ ও টাকা লুটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ স্বর্ণ ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *