মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে কোরআনা খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ১০ গোড়াই ইউনিয়ন যুবদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেরা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সম্পাদক সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম এবং গোড়াই ইউনিয়ন যুবদলের নেতা ইঞ্জিনিয়ার আল আমীন সিকদার প্রমুখ।
অপর দিকে মির্জাপুর পৌরসভায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব। এ সময় পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও খন্দকার মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।







