মীর আনোয়ার হোসেন টুটুল
নিজের জন্ম দিনেই মারা গেলেন মফস্বলের একজন অকোতভয় নির্ভিক ও সাংবাদিক হোসনী জুবাইরী। শ্রদ্ধা আর ভালবাসায় তাকে শেষ বিদায় জানানো হয়েছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রকাশিত মাসিক চন্দ্র বিন্দু, সাপ্তাহিক বারবেলা ও নিউজ পোর্টাল দৈনিক নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালিন সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক। গতকাল রবিবার ২৩ নভেম্বর রাতে অসুস্থ্য হয়ে সাংবাদিক হোসনী যুবাইরী ইন্তেকাল করেন (ইন্না-ইলহী–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তার পিতার নাম ডা. মো. সানোয়ার হোসেন। পৈত্রিক বাড়ি সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ হলেও পরিবার নিয়ে থাকতেন মির্জাপুর পৌরসভার ইউনিয়ন পাড়ার বাসায়। সাংবাদিক হোসনী যুবাইরীর অকাল মৃত্যুতে টাঙ্গাইল জেলা ও মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক ঘোষনা করা হয়েছে।
তার পারিবারিক সুত্র জানায়, তার পিতা ডা. সানোয়ার হোসেন ও মাতা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বড় বোন সিগমা হোসেন পেশায় সরকারী হোমিও চিকিৎসক। তাদের মির্জাপুর বাজারে সিগমা ডেন্টাল নামে একটি ক্লিনিক রয়েছে। সাংবাদিক হোসনী যুবাইরী সাংবাদিকতার পাশাপাশি ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের তক্তারচালা শাখার স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া এলাকায় শিক্ষা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ন্যায়, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গতকাল রবিবার ছিল তার জন্ম দিন। রাত নয়টার দিকে স্ত্রীর সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি বাসায় অসুস্থ্য বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন। তার মত্যুর খভর ছড়িয়ে পরলে সাংবাদিক মহলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার দীর্ঘ দিনের সহকর্মীসহ সুশিশ সমাজের রোকজন হাসপাতাল ও বাসায় ছুটে যান। আজ সোমবার সকাল নয়টায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর তার পৈত্রিক বাড়ি সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃতুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও এক বোন রেখে গেছেন।
এদিকে সাংবাদিক হোসনী জুবাইরীর অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেরা প্রশাসক শরফিা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড জাফর আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল মাওলা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ বি এম আরিফুল ইসলাম, পৌরসভার প্রশাসক ও উপদেষ্টা তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ও উপদেষ্টা মোহাম্মদ রাসেদুল ইসলামসহ টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।







