মীর আনোয়ার হোসেন টুটুল
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী পরিদর্শক ও পরিবার পরিকল্পনা পরিদর্শগন কর্মবিরতি পালন করে যাচ্ছেন। কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালণ করায় চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্জবনরা বিপাকে পরেছেন।
আজ মঙ্গলবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মির্জাপুর অফিসের পরিবার কল্যাণ পরিদর্শক মো. আতিক হাসান জানান, দীর্ঘ দিন ধরে তারা অবহেলিত ওবঞ্চিত হচ্ছেন। মন্ত্রণালয়কে বার বার অনুরোধ করার পরও তারা তাদের দাবী মেনে নিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানায়।







