মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইল-০৭ মির্জাপুর মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগ। আজ শনিবার সকালে মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপসের নেতৃত্বে কৃষক শ্যমিক জনতালীগের নেতাকর্মী আবুল কালাম আজাদ সিদ্দিকীর গাড়াইল এলাকায় নিজ বাস ভবনে দেখা করেন। কৃষক শ্রমিক জনতালীগের চেয়ারম্যান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিরোত্তমের নির্দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন জানিয়েছেন বলে কৃষক শ্রমিক জনতালীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এ সময় বিএনপির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় কৃষক শ্রমিক জনতালীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ রহমান কহিনুর, ঢাকা মহানগর যুব আন্দোলনের সমন্ময়ক বালবুল হাবিব ও সদস্য রাধা বল্লব শীলসহ কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।







