মির্জাপুরে অবৈধ সিসা তৈরীর কারখানায় অভিযান ১০ হাজার টাকা অর্থদন্ড কারখানা বন্ধ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপর উপজেলার সরকারি গজারি বনে অবৈধ সিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ এক কর্মচারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং সিসা তৈরীর কারখানা বন্ধ দিয়েছেন। আজ বৃহস্পতিবার মির্জাপুর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।
ভুক্তভোগি এলাকাবাসি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘ দিন ধরে আজগানা, খাটিয়ারঘাট, চিতেশ^রী ও বাঁশতৈল ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার গজারির বনের পাশে অবৈধ সিসা তৈরীর কারখানায় সিসা তৈরী করে আসছে। সিসার কাল ধোয়ায় এলাকার পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে তেমনি সিসার কারনে ছড়িয়ে পরেচে না রোগ । এলাকাবাসি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সয় পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা বন্ধ করে দেওয়া এবং সিসার তৈরী কারখানার মালিককে না পেয়ে জুয়েল নামে এক কর্মচারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। বাসাবাড়ি ও বনের পাশপাশে যাতে এ ধরনের অভৈধ সিসা তৈরীর কারখানা গড়ে না উঠে এ জন্য তাদের এ অভিযান চলমান থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *