মির্জাপুরে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিসয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউপ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা মো. আব্দুস ছোবহান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, উপজেলা বিএনপির সাদারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডি এম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের পৌর ও বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *