মির্জাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব-এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সকালে র‌্যালি, উপজেলা পরিষদ মিলানয়তনে আলোচনা সভা এবং উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন, এসিল্যান্ড তারেক আজিজ, ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোর কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সচেতনামুলক সভা

    টাঙ্গাইলের মির্জাপুরকে মাদক মুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *