আমি শাসক নই সেবক হিসেবে কাজ করতে চাই —-মির্জাপুরে আবুল কালাম আজাদ এমপি

মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইর ০৭ মির্জাপুর আসনের মাননীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন আমি কোন শাসক নই আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি বলেন আপনারা মুল্যবান ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন এবং অনেক কিছু দিয়েছেন এখন আমার আপনাদের দেওয়ার পালা। আমাকে একটু সুযোগ দেন। তিনি আজ রবিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জাতীয় শিক্ষা সপ্তাহ এবং ৪৫ তম জাতীয় শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যান্ত সহজ সরল এবং ভাল মনের একজন মানুষ। আমাদের সৌভাগ্য একজন ভাল মানুষ প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি সকাল নয়টার মধ্যে অফিসে যান এবং সব বিষয়ে খোঁজ খবর নেন। বর্তমান সরকারের সবেমাত্র তিন মাস হয়েছে। এরই মধ্যে পর্যায়ক্রমে দেশের উন্নয়নে নির্বাচনী সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। শিক্ষার সার্বিক উন্নয়নে তিনি বলেন, মাদক একটি ব্যধিতে পরিনত হয়েছে, মাদককে নির্মুল করার জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একে নির্মুল করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ভবানী প্রসাদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওছমান গণি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দিন, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহীন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং ৪৫ তম জাতীয় শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    South Asia’s Strategic Dilemma in the New Cold War: Balancing Beijing and Washington 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *