মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীরের সার্বিক সহায়তায় উপজেলার বহুরিয়া, দেওহাটা চরপাড়া, কোর্ট বহুরিয়া, মন্দিরাপাড়া, সরিষাদাইর এবং ভাওড়া ইউনিয়নের বোরো ধানের ক্ষতিগ্রস্থ্য কৃষকদের সঙ্গে ইটভাটা মালিক পক্ষের মধ্যে সৃষ্ট সমাস্যার সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে সমাধান হয়েছে। কৃষকদের দাবী ছিল ইটভাটার কারনে তাদের জমির বোরো ধান পুড়ে ক্ষতিগ্রস্থ্য হয়েছে। গত কয়েক দিন ধরে এ নিয়ে ক্ষতিগ্রস্থ্য কৃষকরা ক্ষতি পুরনের দাবীতে নিজ এলাকা এবং উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বিক্ষোভসহ প্রতিবাদ সামবেশ করেছেন।
এদিকে কৃষকদের দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থ্য কৃষকদের তালিকা করেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবন্দ এবং এলাকার ক্ষতিগ্রস্থ্য কৃষকদের নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাত আটটা পর্যন্ত চরে এ সভা। কৃষি অফিসের তদন্ত রিপোর্টের উপর সভায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। দেওহাটা, কোর্ট বহুরিয়া, বহুরিয়া, ভাওড়া, সরিষাদাইর ও মন্দিরাপাড়াসহ ঐ সব এলাকার যে ইটভাটা রয়েছে তাদের সকলের আর্থিক সহযোগিতায় আগামী ১৫ দিনের মধ্যে এলাকার কৃষকদের ক্ষতিপুরন দেওয়ার সিন্ধান্ত হলে ইটভাটা মালিকপক্ষ এবং কৃষকরা তা মেনে নিয়ে আপোষ নামা কাগজে স্বাক্ষর করেছেন। ইটভাটা মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জুলহাস মিয়া, ইব্রাহীম খলিল, শহীদ বেপারি, মো. বেল্লাল মিয়া, মো. ছানোয়ার হোসেন, স্বপন মিয়া, রিপন মল্লিক, মনির, রেজাউল, মনজু ও মোহামদ আলী। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মিয়া, ইদ্রিস, নুরতাজ হোসেন স্বপন, জালাল, মান্নান, আহামদ, রেজ্জাক, মনজু ও আবুলসহ অনেকেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ও উপজেলা কৃষি অফিসার মাহমুদা খানম বলেন, যারা প্রকৃত কৃষক এবং ক্ষতিগ্রস্থ্য হয়েছেন তাদের তালিকা প্রনয়ন করে ক্ষতিপুরন দেওয়া হচ্ছে। ইটভাটা মালিক পক্ষ এবং কৃষকদের আন্তরিক সহযোগিতায় সৃষ্ট সমস্যার সুন্দর ও শান্তিপুর্ন ভাবে সমাধান হয়েছে।






