টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী াসপাতালে এক গৃহবধুর এক সঙ্গে চার সন্তান প্রসব হয়েছে। নবজাতক সন্তানদের মধ্যে একজন পুত্র ও তিনজন কন্যা। মা ও নবজাতক চার জনই সুস্থ্য রয়েছে বলে চিকিৎসকগন জানিয়েছেন।
আজ বুধবার কুমুদিনী হাসপাতাল সুত্র জানায়, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর স্ত্রী বিথী বেগম প্রসব ব্যথা নিয়ে গত দিন দিন পুর্বে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। স্বাভাবিক ভাবে )নরমাল ডেলিবারির মাধ্যমে) সন্তান প্রসব না হওয়ায় গতকাল মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিজারের মাধ্যমে বিথী বেগমের চার সন্তান হয়। চার সন্তানদের মধ্যে একজন পুত্র এবং তিনজন কন্যা। চার নবজাতককে সুস্থ্য রাখতে এনআইসিতে নিভির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন ও ডেপুটি পরিচালক (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. আলী আহসান বলেন, মা ও নবজাতক চারজনই সুস্থ্য রয়েছে। কুমুদিনী হাসপাতালের পক্ষ থেকে তাদের সুস্থ্য রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে প্রান্তীক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা ও সার বিতরণ

    South Asia’s Strategic Dilemma in the New Cold War: Balancing Beijing and Washington 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *