মির্জাপুরে আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রশিদ দেওহাটা এলাকায় মানবিক বেসরকারী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মান হয়েছে। এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী ছিল এখানে একটি মসজিদ নির্মানের। কিন্ত অর্থ যোগান না থাকায় মসজিদটি নির্মান করা এলাকাবাসির সম্ভব ছিল না। এলাকাবাসির দাবীর পেক্ষিতে লন্ডন প্রবাসি আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বিপুল অংকের টাকা খরচ করে মসজিদটি পুরন করে মুসুল্লিদের দাবী পুরন করে দেন। গত ১৫ মে শুক্রবার মসজিদটির আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।
আজ রবিবার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মানবিক বেসরকারী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের মুল লক্ষ ও উদ্যেশ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে দাড়াতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। মীর রশিদ দেওহাটা এলাকায় একটি মসজিদ না থাকার কারনে মুসুল্লিদের নামাজের সমস্যা ছিল। তাদের দাবীর প্রেক্ষিতে এই সংগঠনের পক্ষ থেকে অর্থ ব্যয় করে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মান করে দেওয়া হয়েছে। মসজিদের খতিব মাওলানা শামসুল হক, এলাবাসির পক্ষে শাহ আল মাসুদ রানা, মুসুল্লিদের মধ্যে আব্দুল কুদ্দুস ও জাহিদ অনিক বলেন, মসজিদটি নির্মানের ফলে এলাকার মানুসের দীর্ঘ দিনের দাবী পুরন হলো। এলাকাবাসির পক্ষ থেকে আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচারক ফরিদা ইয়াসমিন জেসিসহ সংগঠনের সকল কর্মকর্তা-কর্মচারীদের তারা ধন্যবাদ জানিয়েছেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *