মির্জাপুরে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে এবং ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে টাঙ্গাইলের মির্জাপুরে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর মিনি স্টেডিয়ামে উৎসব মুখর এ খেলার আয়োজক ছিলেন মির্জাপুর ফুটবল ক্লাব। আজ সোমবার মির্জাপুর মিনি স্টেডিয়ামে খেলায় প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পদক হারুন অর রশিদ, ভাওড়া ইউনিয়ন বিএনপির সবাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্্রাট, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদল, আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সোহাগ মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান অণিক, আয়োজক কমিটির অন্যতম রনি হাসান প্রমুখ। উৎসব মুখর এ ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে উপজেলার ঠান্ডার বয়েজ ক্লাব ২ গোলের ব্যবধানে ফ্যালকন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে সাংবাদিক জাহাঙ্গীরের মাতা জাহিরন নেছার ইন্তোকল

    মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *