মীর আনোয়ার হোসেন টুটুল
জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভুমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই শ্লোগান নিয়ে আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে ভুমিসেবা মেলার উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা এগারটায় উপজেলা ভুমি অফিসের সামনে এ মেলার উদ্দোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব। এ সময় উপজেলা সহকারি সহকারী কমিশনার (ভুমি) তারেক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, কৃষি অফিসার মাহমুদা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।







