টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১১ নম্বর আজাগানা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। বর্ধিত সভায় আজগানা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে এমপিকে ফলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ও সহভপাতি আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ। বর্ধিত সভায় আজগানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পিকনিকে এসে বংশাই নদীতে গোসলে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

    মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবসরকালিন অর্থ ও ক্রেস্ট প্রদান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *