মির্জাপুরে মাধ্যমিক শিক্ষা পরিবার ও অন্তবর্তীকালিন কমিটির পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নবাগত নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামকে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এবং মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষার গুনগত মানউন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মাধ্যমিক শিক্ষা পরিবার এবং মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সদস্যদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন টুটুল অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাপতি মো. আতিকুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন শিক্ষার গুনগত পরিবর্তন এবং চলমান পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। নবাগত নির্বাহী অফিসার অত্যান্ত আন্তরিকতার সাথে শিক্ষকদের বরেন, আমিও আপনাদের পরিবারের একজন সদস্য। আপনাদের যে কোন সমস্যা সমাধানের জন্য এবং শিক্ষার গুনগত পরিবর্তনের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো। তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় মির্জাপুরকে একটি আদর্শ উপজেলা উপহার দিতে চাই।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *