মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের নাগরপুরে জগতলা আদর্শ সবুজ সংঘের আয়োজনে বিপুল দর্শকের উপস্থিতিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে (৪-৩) গোলের ব্যবধানে নাগরপুর উপজেলার লাউহাটি ফেন্ডস স্পোটিং ক্লাব একই উপজেলার এলাচিপুর প্রগতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ শুক্রবার উৎসব মুখর পরিবেশে ৭৭ নং জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর এ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও নাগরপুর উপজেলা স্বেচ্ছসেবক দলের সহসভাপতি এবং (নাগরপুর-দেলদুয়ার)-৬ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ ইউসুফ আলী উজ্জল। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. রমজান আলী। এ সময় জগতলা আদর্শ সবুজ সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর হক, মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আসিলাম শরিফ ও সাইদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসব মুখর ফাইনাল ফুটবল টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয়ার্ধে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ((১-১) গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে (৪-৩) গোলের ব্যবধানে লাউহাটি ফেন্ডস স্পোটিং ক্লাব এলাচিপুর প্রগতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের একটি মোটর সাইকেল ও প্রাইজ মানি এবং পরাজিত দলের খেলোয়াড়দের ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।







