মোহাম্মদ মোজাম্মেল হক,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গনঅধিকার পরিষদ কার্য়ালয়ের উদ্ভোথন করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাইপাস সংলগ্ন বংশাই হাসপাতালের পিছনের বিল্ডিং এ ফিতা কেটে গনঅধিকার পরিষদ কার্য়ালয় অফিস উদ্বোধন করেন প্রধান অথিথি বাংলাদেশ গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।
উপজেলা গনঅধিকার পরিষদ কার্য়ালয় উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ মনে করেছিল ১৯৭১ সালে তারাই একাই দেশ স্বাধীন করেছে, আর কেউ দেশ স্বাধীন করেনি। তারা নিজেদের দেশ স্বাধীনতার একক দাবিদার মনে করে গত ১৫ বছর দেশে স্বৈরাশাসন চালিয়েছিল। গনঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের নেতৃত্বেই গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট নির্মূল হয়নি। বিভিন্ন দলের প্রভাব দেখিয়ে গার্মেন্টস,জায়গা, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় দখল বানিজ্য চালিয়ে যাচ্ছে। তারা যদি এই দখল বানিজ্য বন্ধ না করে তাহলে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ যেমন দেশ ছাড়তে বাধ্য হয়েছে ঠিক একইভাবে তাদেরকেও দেশ ছাড়া করব। মির্জাপুর উপজেলা গনঅধিকার পার্টির আহবায়ক মো. রফিকূল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সোহল তাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পর্টির কেন্দ্রীয়, জেলা উপজেলারনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









