মির্জাপুরে সমাজ সেবক আবুল কাশেম সুবেদারের ইন্তেকাল

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগধল্যা গ্রামের বাসিন্দা ও সমাজ সেবক মো. আবুল কাশেম সুবেদার (৬১) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তার পিতার নাম মৃত কাবেল উদ্দিন সুবেদার। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ শনিবার সকাল দশটায় আগধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপুরে পৌরসভার সাহাপাড়ায় সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

    মির্জাপুরে কাইতলা পশুর হাট নিয়ে গভীর ষড়যন্ত্র বিপাকে ইজারাদার সরকারের রাজস্ব হারানোর আশংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *