মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সকল, নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ন নকল কসমেটিস বিক্রির অভিযোগে দুই দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইর কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। আজ মঙ্গলবার উপজেলা সদরের পুরাতন বাস স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদ রোডের সোলান কসমেটিকস ও ফ্যামেলি ফেয়ার কসমেটিস এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান জানিয়েছেন। এ ছাড়া গত কয়েক দিনের ব্যবধানে মির্জাপুর উপজেলার বিভিন্ন এরাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে নদী, ফসলি জমি ও পাহাড়ের লাল মাটি কাটার অভিযোগে ড্রাম ট্রাক ও ভ্যেকু আটক করে মাটি ব্যবসায়ীদের নিকট থেকে অন্তত ১২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। এ সময় বেশ কয়েকটি মামরাও করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেছেন সেনাবাহিনী ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন।
আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলা সদরের বেশ কয়েকটি কসমেটিকসের দোকানে ভারতীয়সহ বিভিন্ন দেশের নাম ব্যবহার করে নকল কসমেটিক পন্য বিক্রি করে আসছে। এতে করে সাধারণ মানুষ ও মহিলাগন প্রতারিত হচ্ছেন। অভিযোগের পর আজ মঙ্গলবার নির্বাহী অফিসার দুটি দোকানে অভিযান চালান। ঘটনার সত্যতা পেয়ে সোলান কসমেটিককে ১২ হাজার টাকা এবং ফ্যামেলি ফেয়ার কসমেটিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ব্যাপারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে সরকারি আইন ২০১৮ সালের (৩০) ধারায় দুটি দোকান মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া গত কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটায় মাটি ব্যবসায়ীদের নিকট থেকে সরকারি বিধিমোতাবেক অন্তত ১২ লাখ টাকা জরিমানা আদায়সহ মামলা করা হয়েছে। প্রশাসন থেকে তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।







