মীর আনোয়ার হোসেন টুটুল
কোরআন শরীফকে অবমাননার অভিযোগে তাইজুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছেন যৌথবাহিনী। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক তাইজুল ইসলামের পিতার নাম বানেছ আলী মিয়া।
আজ সোমবার মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গতকাল রবিবার রাতে পবিত্র কোরআন শরীফে পা দিয়ে ছবিটি নিজের ভেরিফাই পেইজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমুতে ছড়িয়ে দেয় তাইজুল ইসলাম। বিষয়টি তাৎক্ষনিক ভাবে ছড়িয়ে পরলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লী এবং সাধারণ লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টির সত্যতা জানতে পেরে আজ সোমবার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছেন।
অপর দিকে গ্রেফতারকৃত তাইজুল ইসলামের মাতা তাসলিমা বেগম পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বলেছেন তাদের পরিবার পাশ^বর্তী জেলা মানিকগঞ্জের একটি দরবার শরীফের এক পীরের মুরিদ। প্রায়ই তারা ঐ পীরের আস্তানায় যাতায়াত করেন। তার ছেলে তাইজুল ইসলাম পেশায় আকেজন নির্মান শ্রমিক। পীরের দরবার শরীফ থেকে এসে তাইজুল কোরআন শরীফের পা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। তবে কোরআন শরীফকে অবমাননা করা ঠিক হয়নি। না বুঝে এটা করেছে বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে মির্জাপুর অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, কোরআন শরীফকে অবমাননা এলাকাবাসির এমন অভিযোগের প্রেক্ষিতে তাইজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে মামলার তাকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।







