মীর আনোয়ার হোসেন টুটুল
উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে (বিএনবি উচ্চ বিদ্যালয়ে) দুই দিন ব্যাপি ৭৭ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন। আগামী মঙ্গলবার সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি এ বি এম আরিফুল ইসরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্্িরকিউটিপ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এবং ব্যবসায়ী, শিক্ষানুরাহী, সমাজ সেবক ও আমেরিকা প্রভাসি জাহিদুল ইসলাম বাসেদ। আজ রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও আমেরিকা প্রভাসি জাহিদুল ইসলাম বাসেদ







