মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে তিন দিন ব্যাপি ৫৩ তম শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মির্জাপুর স্টেডিয়ামে বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, মির্জাপুর আফাজ উদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল হক, উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কমলা রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে।







