মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে তিন দিন ব্যাপি ৫৩ তম শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং ক্রীকেটে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। ক্রীকেটে নারী দলের মধ্যে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসের ছাত্রীরা উপজেলায় চ্যাম্পিয়ন এবং ছেলেদের মধ্যে মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়গন চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার লাভ করেছে।
আজ বুধবারবার (৫ ফেব্রুয়ারি) মির্জাপুর স্টেডিয়ামে বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি (অন্তবর্তীকালিন কমিটি) প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. সুলতান উদ্দিন, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. খোরশেদ আলম, মির্জাপুর আফাজ উদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী খোলোযাড়গন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। ক্রীকেটে নারীদের মধ্যে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসের ছাত্রীরা উপজেলায় চ্যাম্পিয়ন এবং ছেলেদের মধ্যে মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়গন চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার লাভ করেছে।







