মীর আনোয়ার হোসেন টুটুল
উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে (বিএনবি উচ্চ বিদ্যালয়ে) দুই দিন ব্যাপি ৭৭ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি এ বি এম আরিফুল ইসরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্্িরকিউটিপ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধূরী, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এবং ব্যবসায়ী, শিক্ষানুরাহী, সমাজ সেবক ও আমেরিকা প্রভাসি জাহিদুল ইসলাম বাসেদ। অনুষ্ঠিানে এসে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, নিয়ম-শৃঙ্খলাসহ সার্বিক দিক দেখে সন্তোষ প্রকাশ করেন।







