মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে জনসাবেশ এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের ডোহাতলী বড়চালা এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। এলাকাবাসি এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল রউফ, সহসভাপতি দেওয়ান শওকত আকবর, ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ফরিদসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।







