মির্জাপুরে পুলিশের ডেভিট হান্টের অভিযানে ছাত্রলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ডেভিট হান্টের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার অন্যতম আসামী ছাত্রলীগ নেতা আব্দুর রহমান খান (২৬) গ্রেফতার হয়েছে। আজ সোমবার রাতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার পিতার নাম জিয়ারত আলী খান। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে। আব্দুর রহমান খান তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক।
মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জহির জানান, গত ৫ আগস্ট সারা দেশের মত মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়। ঐ আন্দোলনে গোড়াই হাইওয়ে থানা ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, মির্জাপুর সরকারী কলেজে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা, কলেজ ছাত্র সুমনের মৃত্যু এবং হামলায় সোহাগপাড়ার লালবাড়ি এলাকার স্কুল ছাত্র অন্ধ হয়। এ ব্যাপারে মির্জাপুর থানায় একাধিক মামলা হয়। বিভিন্ন মামলায় আসামী হয়েছে আব্দুর রহমান খানসহ অনেকেই। এ পর্যন্ত ২৫-৩০ জন গ্রেফতার হয়েছে। মামলার পর থেকেই আব্দুর রহমান খান পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে আজ সোমবার তাকে গ্রেফতার করা হয়। পলাতক অপর আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে মামলা হয় ঐ মামলায় ছাত্রলীগ নেতা আব্দুর রহমান খান গ্রেফতার হয়েছে। এর আগে বেশ কিছু আসামী গ্রেফতার হয়েছে এবং বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *