মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন পুতুল নাচ অতিথিসহ দর্শনার্থীদের নজর কেড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দৃষ্টিনন্দন পুতুল নাচ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিন্নধর্মী এই পুতুল নাচ এলাকায় ছিল এই প্রথম। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় কতৃপক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ফিরোজ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহসভাপতি দেওয়ান শওকত আকবর, শফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন লিটু, বানাইল ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান লোটাস, সাধারণ সম্পাদক ইমরান খান ইমান, স্বেচ্ছাসেবকদলের নেতা মোস্তাফিজুর রহমান ও মো. আইয়ুব উদ্দিন মিয়া প্রমুখ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের পুর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৃষ্টিন পুতুল নাচের আযোজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, অজপাড়া গ্রামের মধ্যে গড়ে উঠা কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্নধর্মী পুতুল নাচের আয়োজন করেছে যা দেখে আমিসহ অতিথিবৃন্দ অভিভুত হয়েছি। পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর শিক্ষার্থীরা







