মির্জাপুরে ক্ষুদ্র-নৃগোষ্টির মাঝে ষাঁড় ও বকনা বাছুরসহ উপকরণ বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি এলাকার বাঁশতৈল ইউনিয়নের সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্টির আর্থ-সামাজিক ও জীবন মানউন্নয়নের লক্ষ্যে সমন্মিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় প্রান্তীক সুফল উপকারভোগী খামারীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য এবং ষাঁড় ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) মির্জাপুর উপজেলার গায়রাবেতিল এলাকায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ বিভাগের ট্রেনিং কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলাল দেওয়ান এবং অনুষ্ঠানের সমন্ময়ক ছিলেন মির্জাপুর উপজেলা প্রাণী সম্পদ সম্পদ অফিসার শুভাশিষ কর্মকার। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এ অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে উপকারভোগীদের মাঝে অতিথিবৃন্দ হাঁস-মুরগীর খাদ্য এবং ষাঁড় ও বকনা বাছুর তুলে দেন।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    মির্জাপরে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    মির্জাপুরে পুকুর খননের নামে মাটি বিক্রি হুমকির মুখে নির্বাহী অফিসারের কার্যালয়সহ পাকা ঘরবাড়ি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *